ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির পরিচিত মুখ হাসিবুল হক লিপু আনুষ্ঠানিকভাবে তার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। পৌর শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল রেলগেট এলাকায় লিফলেট বিতরণ, মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

দীর্ঘদিন প্রবাস জীবন ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামা এই সম্ভাব্য প্রার্থী শুরু থেকেই উন্নয়ন, নাগরিক সেবা ও আধুনিক পৌর ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। গণসংযোগের শুরুতেই তিনি বন্ডবিল রেলগেট জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।পরে এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং বাড়ি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তরুণ ভোটার থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার আন্তরিক যোগাযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/প্রথম-বেতনের-টাকা-মাদ্রা/

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাসিবুল হক লিপুর প্রচারণায় ছিল ভিন্নধর্মী আন্তরিকতা। তিনি শুধু ভোট চাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকার সমস্যা, নাগরিক দুর্ভোগ ও উন্নয়নের সম্ভাবনা নিয়েও কথা বলেন। বিশেষ করে পরিচ্ছন্ন পৌরসভা, নিরাপদ সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, আলোকসজ্জা ও জনসেবামুখী প্রশাসন গঠনের বিষয়ে তার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, প্রচারণার শুরুতেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং সমস্যা শুনে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের মানসিকতা একজন দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় বহন করে। অনেকেই লিফলেট গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং পৌরসভার উন্নয়নে তাকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি হাসিবুল হক লিপু একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তিনি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক এবং চ্যানেল ডি.ও নিউজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে স্থানীয় রাজনীতিতে তিনি ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।গণসংযোগকালে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল কাদের, খন্দকার হাবিবুল করিম চঞ্চল, রাশেদুল ইসলাম, মঞ্জুরুল হক মঞ্জু, আলমগীর হোসেন, আবু সায়েম লিপু, আসাদুজ্জামান বাবু, আবির আনামসহ স্থানীয় নেতাকর্মী, যুবদল, ছাত্রদল ও তরুণ প্রজন্মের অসংখ্য সমর্থক। তাদের সরব উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/নবনিযুক্ত-উপাচার্যের-সঙ্/

লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে তিনি স্টেশনের বিভিন্ন সমস্যার বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে স্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অচল টিউবওয়েল মেরামত এবং নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক লাইট ২৪ ঘণ্টার মধ্যে সচল করার জন্য নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করেন।স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনের আগেই জনসেবামূলক উদ্যোগ ও সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ততা হাসিবুল হক লিপুর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। পৌর নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতায় আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গন ইতোমধ্যেই প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু

আপডেট সময় : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬