আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, আলমডাঙ্গার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা জনাব মোঃ মাসুদ পারভেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/কালীগঞ্জ-উপজেলা-আইন-শৃঙ্/
সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনুর আক্তার। তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনগণের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/কলাপাড়ায়-অবৈধ-ফ্রুট-পু/
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, সমাজসেবা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার,উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, একাউন্টস অফিসার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রোকন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, দুর্নীতি দমন কমিটির সভাপতি ডা. লিয়াকত আলী, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম এবং আলমডাঙ্গার ছাত্র সমন্বয়ক আহ্বায়ক আরাফাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।




















