রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে ফরেনসিক রিপোর্টে
- আপডেট সময় : ১২:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পাওয়া ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে তাকে ধর্ষণের প্রমাণ মিলেছে। রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ ও পর্যালোচনার পর এ তথ্য জানা যায়। এর আগে শনিবার (২৩ মে) শিশু রামিসা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে সিআইডি।
ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, রামিসাকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আলামত গোপন করতে শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ঈদের-আগে-আজ-শেষ-কর্মদিবস-শ/
মামলার বাদী ও রামিসার বাবা আব্দুল হান্নান বলেন, “আমি চাই এ হত্যার সুষ্ঠু বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার না হতে হয়।” এদিকে তারেক রহমান বলেছেন, রামিসা হত্যার ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আগামী-এক-বছর-নজরুল-বর্ষ/
শনিবার ময়মনসিংহের ত্রিশাল-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—নিশ্চিত করা হবে।”


























