ত্রিপুরার কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরারাজ্যের কমলপুরে বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম সুশীল দাস। বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি। ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার (২২ মে) দুপুরে কমলপুর থানার অন্তগর্ত মেথির মিয়া গ্রামে। জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় কৃষক সুশীল দাসের।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/পাহাড়ি-দুর্ঘটনায়-বেঁচে/
জানা যায়, এদিন দুপুরে কমলপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। সেই সময় সুশীল দাসের গরুগুলি মাঠে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টি এবং বজ্রপাত তোয়াক্কা না করেই সুশীল গরু আনতে মাঠে চলে যান। বৃষ্টি থেমে যাওয়ার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত নিজের জমি থেকেই আত্মীয় স্বজনরা উদ্ধার করে সুশীল দাসকে। সঙ্গে সঙ্গে তাকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুশীল দাসকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/মহারাষ্ট্রে-বাঘের-হামলায/
জানা যায়, মৃত সুশীল দাসের স্ত্রী, ২ পুত্র ১ কন্যা রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় কমলপুরের মেথির মিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

























