কর্ণাটকে ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে তলিয়ে মৃত ৮, শোকপ্রকাশ মোদির
- আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
নদীতে ঝিনুক সংগ্রহ করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল একই পরিবারের ৮ জনের। মৃতদের মধ্যে ৭ জনই মহিলা বলে জানা গেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ২ জন। কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় রবিবার (২৪ মে) এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ভাটকলের শিরালি গ্রামের কাছে তাট্ট হাক্কালু নদীতে ঘটনাটি ঘটে। এই নদীর আশেপাশে বসবাসকারী বহু মানুষ নদী থেকে ঝিনুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। সেই মতো এদিনও মোট ১৪ জন নদীতে মিষ্টি জলের ঝিনুক সংগ্রহ করতে গিয়েছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/তেলিয়ামুড়ায়-নাবালিকা/
পুলিশ জানিয়েছে, ঝিনুক সংগ্রহের সময় কয়েকজন নদীর গভীরে অংশে চলে যায়। সেই সময় আচমকাই নদীর জলস্তর ও স্রোতের গতি বেড়ে যায়। জলের গভীরতাও স্রোতের মাত্রা সঠিকভাবে বিচার করতে না পেরে তাঁরা নদীর গভীরে চলে গিয়েছিলেন। হঠাৎ জলস্রোত বেড়ে যাওয়ায় ১/২ জন ভেসে যায়। তাঁদের বাঁচাতে গিয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দেন। কিন্তু প্রবল স্রোতে তাঁরাও তলিয়ে যান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/বেলুচিস্তানে-জাফর-এক্সপ্/
এই ঘটনায় এখনও পর্যন্ত ৮টি দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। কিভাবে এই দুর্ঘটনার ঘটল তা জানতে তদন্ত করছে পুলিশ।

























