ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত, উদযাপিত ঈদ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদ উপলক্ষে মুসলিমরা ঈদের নামাজ আদায়, কোরবানি এবং হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন।

ঈদের আগের দিন মঙ্গলবার হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ সম্পন্ন করেন হাজিরা। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়ে ইবাদত, দোয়া ও তওবায় মগ্ন হন।ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/তেলিয়ামুড়ায়-নাবালিকা/

দুপুরে নামিরা মসজিদে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম শায়খ আলি আল হুদাইফি। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাসহ ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় অবস্থান করেন এবং মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন। আজ মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর হাজিরা কোরবানি ও হজের বাকি কার্যক্রম সম্পন্ন করবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/কর্ণাটকে-ঝিনুক-কুড়োতে-গ/

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন হজ পালনের জন্য সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত, উদযাপিত ঈদ

আপডেট সময় : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬