কলাপাড়ায় নারীকে ইভটিজিং, যুবকের ১০ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ১২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে ইভটিজিংয়ের দায়ে মেহেদী হাসান অপু (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান অপু উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/চুয়াডাঙ্গা-জেলা-পরিষদের/
স্থানীয় সূত্রে জানা যায়, হেলিপ্যাড এলাকায় এক নারীকে উত্যক্ত ও অশালীন আচরণ করার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি কলাপাড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্ত মেহেদী হাসান অপুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/খানজাহান-আলী-মাজারের-দিঘ/
উপজেলা প্রশাসন জানিয়েছে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। এদিকে, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করায় স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং ইভটিজিং প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে।




















