ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে বিরোধ, মারপিটের অভিযোগ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামে পাওনা টাকা ও ধান নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজবপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের স্ত্রী আছিয়া বেগমের কাছ থেকে একই গ্রামের আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী শাহানারা বেগম স্ট্যাম্পের মাধ্যমে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী ওই টাকার বিপরীতে ১৫ মণ ধান দেওয়ার কথা ছিল বলে দাবি করেন ভুক্তভোগী আছিয়া বেগম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/চুয়াডাঙ্গার-দর্শনা-সীমা/

আছিয়া বেগমের অভিযোগ, দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি প্রতিশ্রুত ধান কিংবা মূল টাকা ফেরত পাননি। সম্প্রতি পাওনা টাকা চাইতে গেলে শাহানারা বেগম ও তার স্বামী আব্দুল কুদ্দুস তার বাড়িতে এসে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করেন বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও আছিয়া বেগম দাবি করেন, তার মায়ের টেংরা-নাইকর কোম্পানির ক্ষতিপূরণের টাকাও শাহানারা বেগম ও তার স্বামী আত্মসাৎ করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত আব্দুল কুদ্দুস এসব অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ আদালতে আছিয়া বেগম ও তার স্বামী আব্দুল কাদিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/14/চুয়াডাঙ্গা-সদর-হাসপাতা-3/

এ বিষয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে বিরোধ, মারপিটের অভিযোগ

আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬