ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ওষুধ মিশিয়ে মদ্যপান, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত ৩

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাড়ি থেকে ডেকে এনে মাদক খাইয়ে বেহুঁশ করে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গনধর্ষণের অভিযোগ উঠল ভারতের দুর্গাপুরে। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/গুয়াহাটির-জালুকবাড়িতে/

চাঞ্চল্যকর এই ঘটনায় রবিবার (৭ জুন) দিনভর উত্তাল ছিল ইস্পাত নগরী দুর্গাপুর। নির্যাতিতার পরিবারের অভিযোগ, পশ্চিমবঙ্গের বুদবুদ এলাকার বাসিন্দা সিমরান তামাং নামে এক তরুণী শনিবার (৬ জুন) ওই নাবালিকাকে  বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। অভিযোগ, এরপরই একটি চারচাকা গাড়িতে বসিয়ে মেয়েটিকে মদ্যপান করানো হয়। মদের সঙ্গে নেশা জাতীয় কোনো ওষুধ মিশিয়ে তাকে সম্পর্ণ অচৈতন্য করে ফেলা হয়। এরপর দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে রাজ মল্লিক ও শেখ আজারুদ্দিন সহ ৩ যুবক মিলে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পৈশাচিক এই ঘটনার পর অভিযুক্তরা নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকার রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/07/পাঞ্জাবে-ভয়াবহ-সড়ক-দুর/

শনিবার (৬ জুন) রাত ১০টা ৩০ মিনিটে টোটোচালকের নজরে আসে ওই অসহায় কিশোরী। তাঁর মাধ্যমেই খবর পেয়ে পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করেন এবং বর্তমানে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরই তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা ও সংগ্রহ করেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই দুর্গাপুরের সাধারণ মানুষের মধ্যে চরম আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

নিউজটি শেয়ার করুন

ওষুধ মিশিয়ে মদ্যপান, পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত ৩

আপডেট সময় : ০১:৩৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬