ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- আপডেট সময় : ১২:৩০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও বহুতল ভবন থেকে বাইরে বের হয়ে আসেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/কলাপাড়ায়-বিপুল-পরিমাণ/
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি ভূমিকম্পটির উৎপত্তি হয়। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৩ বলে জানানো হয়।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখা থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/চুয়াডাঙ্গার-সব-খাল-খননে/
বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়ও কম্পন অনুভূত হয়েছে। রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কুষ্টিয়া, বগুড়া, নীলফামারী, সৈয়দপুর ও শেরপুরসহ বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প টের পাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ভারত, নেপাল ও চীনের বিভিন্ন অংশেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রগুলোতেও পার্শ্ববর্তী দেশগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্কের তথ্য উঠে এসেছে।




















