ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

বিদ্যুৎ সাশ্রয়ে এসি ২৫ ডিগ্রির নিচে নয়: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ

মন্ত্রী বলেন, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছায়। বর্তমানে বড় ধরনের বিদ্যুৎ ঘাটতি না থাকলেও প্রাথমিক জ্বালানির সীমাবদ্ধতা, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দুর্বলতা, রক্ষণাবেক্ষণ কাজ এবং ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/সার্টিফিকেট-নয়-দক্ষতাই/

তিনি আরও জানান, বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর উন্নয়নেও কাজ চলছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া গ্রাহকদের মধ্যে জ্বালানি সাশ্রয়ী সচেতনতা তৈরিতে লিফলেট, এসএমএস ও ভিডিও প্রচারণা চালানো হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/গণতন্ত্র-ধ্বংসে-প্রশ্রয়/

মন্ত্রী বলেন, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখলে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। এ কারণে সরকারি ও বেসরকারি পর্যায়ে এ নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ সাশ্রয়ে এসি ২৫ ডিগ্রির নিচে নয়: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় : ১১:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬