ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং সচেতনতায় সেমিনার

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট সমাজে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপপ্রচার মোকাবিলায় তথ্যের সত্যতা যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার।

সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন আঞ্চলিক তথ্য অফিস, খুলনার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/জীবননগরে-সপ্তম-শ্রেণির-ছ/

সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক সময় বিকৃত, ম্যানিপুলেটেড কিংবা বানোয়াট তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের আগে এর উৎস ও সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।আঞ্চলিক তথ্য অফিস, খুলনার সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি অপতথ্য শনাক্তকরণ, ভুয়া ছবি ও বিভ্রান্তিকর কনটেন্ট চিহ্নিত করার বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি তথ্য যাচাইয়ের আধুনিক প্রযুক্তিনির্ভর টুলস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে গুগল রিভার্স ইমেজ সার্চ, ইয়ানডেক্স, মেটা কনটেন্ট লাইব্রেরি, ওয়েব আর্কাইভসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ব্যবহারের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়াতে হলে ‘ক্রিটিক্যাল থিংকিং’ বা বিশ্লেষণধর্মী চিন্তার চর্চা বাড়াতে হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/রাজনৈতিক-ব্যানারে-সাংবাদ/

অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। সেমিনারে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন অপতথ্য ও গুজব প্রতিরোধে জনগণের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দায়িত্বশীল তথ্যচর্চা গড়ে তুলতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ফ্যাক্ট-চেকিং সচেতনতায় সেমিনার

আপডেট সময় : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬