ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ঢাকার অলিগলিতে বিশ্বকাপ উন্মাদনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে রাজধানী ঢাকাজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। স্টেডিয়াম কিংবা টেলিভিশনের পর্দার বাইরে এবার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে অলিগলি, চায়ের দোকান, দেয়ালচিত্র এবং পাড়া-মহল্লার আড্ডায়।

পুরান ঢাকার স্বামীবাগ, টিকাটুলি, লক্ষ্মীবাজার, তাঁতীবাজার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা গেছে বিশ্বকাপকে কেন্দ্র করে নানা আয়োজন। কোথাও বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন, কোথাও আবার ফুটবল কিংবদন্তিদের গ্রাফিতিতে সাজানো হয়েছে ভবনের দেয়াল।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/নাটোর-আমার-শ্বশুরবাড়ি/

সবচেয়ে বেশি নজর কাড়ছে স্বামীবাগের ‘ফিফা গলি’। গলির প্রবেশমুখে তৈরি করা হয়েছে বিশেষ ফটক। দেয়ালে আঁকা হয়েছে ফুটবল ইতিহাসের কিংবদন্তি তারকাদের ছবি। প্রতিদিন সেখানে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। ছবি তুলছেন, ভিডিও করছেন এবং উপভোগ করছেন বিশ্বকাপের আবহ। আর্জেন্টিনা সমর্থকরা যেমন মেসিকে ঘিরে স্বপ্ন দেখছেন, তেমনি ব্রাজিল সমর্থকরাও আত্মবিশ্বাসী তাদের দলের সাফল্য নিয়ে। সমর্থকদের মধ্যে চলছে প্রাণবন্ত আলোচনা, তর্ক আর ফুটবল বিশ্লেষণ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/নিষেধাজ্ঞার-২৪-বছর-পরও-পল/

শুধু বড়রাই নন, বিশ্বকাপের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শিশুদের মাঝেও। গলির মাঠে চলছে ফুটবল অনুশীলন। কেউ মেসির জার্সি পরে মাঠে নামছে, কেউ আবার ব্রাজিলের হলুদ জার্সিতে মেতে উঠছে খেলায়। বিশ্বকাপ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখারও ব্যবস্থা করা হয়েছে। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে খেলা উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/13/বার-কাউন্সিলের-এমসিকিউ-প/

অন্যদিকে চায়ের দোকানগুলো হয়ে উঠেছে ফুটবল আলোচনা ও বিতর্কের প্রাণকেন্দ্র। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা অন্যান্য দল নিয়ে চলছে উত্তপ্ত আলোচনা। তবে মতভেদ থাকলেও সবার লক্ষ্য একটাই—ফুটবলের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। বিশ্বকাপের এই উন্মাদনা যেন প্রমাণ করছে, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি মানুষের আবেগ, ভালোবাসা এবং মিলনমেলারও এক অনন্য উপলক্ষ। রাজধানীর অলিগলি থেকে শুরু করে খোলা প্রান্তর—সবখানেই এখন একটাই সুর, বিশ্বকাপের উৎসব।

নিউজটি শেয়ার করুন

ঢাকার অলিগলিতে বিশ্বকাপ উন্মাদনা

আপডেট সময় : ০৩:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬