ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মহারাষ্ট্রের সোলাপুরে মর্মান্তিক দুর্ঘটনা। ভগবান সিদ্ধনাথ দর্শন সেরে বাড়ি ফেরার পথে একটি পুণ্যার্থী বহণকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ে গিয়েছে, যার ফলে গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, রবিবার (১৪ জুন) বিকেলে সোলাপুর জেলার পান্ধারপুর এলাকায়। এই দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। সূত্রের খবর, নিহতরা সকলেই পান্ধারপুর তহসিলের রঞ্জনী গ্রামের বাসিন্দা। তাঁরা মহসওয়াড়ে গিয়েছিলেন। সেখানে ভগবান সিদ্ধনাথের একটি মন্দির আছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/পশ্চিমবঙ্গের-মুর্শিদাবা/

প্রতিবছর এই মন্দিরে প্রচর ভক্তের সমাবেশ হয়। তাঁরা সেই মন্দির দর্শন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই মালশিরাস তহসিলের তান্দুলওয়াড়ি গ্রামে তাঁরা বড় দুর্ঘটনার সম্মুখীন হন। এই গ্রামের কাছে রাস্তার ধারে কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে গাড়ির চালক। সোজা কুয়োর মধ্যে পড়ে যায় তাঁদের গাড়ি।

গাড়িতে থাকা সবাই একই গ্রামের বাসিন্দা। তাঁরা একে অপরকে চিনতো। তাই খবরটা রঞ্জনী গ্রামে পৌঁছলেই সেখানে হুলুস্থুল পড়ে যায়। গোটা গ্রামে শোকের  ছায়া নেমে এসেছে। ভগবান দর্শনে গিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁদের। ঘটনায় আহত ৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা ও সংকটজনক।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/যুক্তরাষ্ট্র-ইরান-শান্তি/

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং ত্রাণকার্য শুরু করেন। পুলিশ ও উদ্ধারকারী দল ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে দুর্ঘটনায় মৃত ৮ তীর্থযাত্রীর পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহত ৭ জনকে মাথাপিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও করেছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬