কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০২:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বিয়ের-দাবিতে-অবস্থান-প্/
আর্জেন্টিনা সমর্থনে আয়োজিত এই র্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী অংশ নেন। অংশগ্রহণকারীদের পরনে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সি। হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্রিয় তারকা ফুটবলারদের প্ল্যাকার্ড। শোভাযাত্রাজুড়ে ভুভুজেলা বাঁশির শব্দ ও “আর্জেন্টিনা আর্জেন্টিনা”, “মেসি মেসি” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, এই আয়োজন কোটালীপাড়াকে এক মুহূর্তে ফুটবল উৎসবের নগরীতে পরিণত করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/ডিএসসিসিতে-শুদ্ধি-অভিযান/
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মো. লালন শেখ বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি একটি আবেগ। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কোটালীপাড়ার মানুষের মধ্যে গভীরভাবে ছড়িয়ে আছে। আজকের এই গণজমায়েত সেই ভালোবাসারই প্রকাশ। তিনি আরও বলেন, প্রিয় দল আর্জেন্টিনা সবসময়ই সুন্দর ফুটবল উপহার দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করে আসছে।




















