দিনাজপুরে ‘ডেইলি শপিং’ এর উদ্বোধন
- আপডেট সময় : ০১:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নতুন আঙ্গিকে ও আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে দিনাজপুর শহরে যাত্রা শুরু করেছে ‘ডেইলি শপিং’। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের সুইহারী -চৌরঙ্গী মোড় এলাকায় সোনালী ব্যাংকের নিচে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘ডেইলি শপিং’-এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সাঈদ চৌধুরী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/সিরাজগঞ্জে-ট্রাকচাপায়-ট/
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মকসেদুল ইসলাম টুটুল, পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ ইসমাইল খান জন্স, এজিএম মোঃ আকবর হোসেন, এরিয়া ম্যানেজার নাজমুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিভিন্ন অফারের আয়োজন করা হয়েছে। ৯৯৯ টাকার কেনাকাটায় ক্রেতারা বিনামূল্যে পেয়েছেন প্রাণ চিনিগুড়া চাল (১ কেজি) এবং ৪৯৯ টাকার কেনাকাটায় পেয়েছেন ১ লিটার ইউএইচটি মিল্ক। এসব অফারে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/চুয়াডাঙ্গার-সাংবাদিকদে/
এছাড়া উদ্বোধন উপলক্ষে ৭ দিনব্যাপী বিশেষ ছাড় ও ফ্রি অফার ঘোষণা করা হয়েছে। বিভিন্ন পণ্যে মূল্যছাড়, একটি কিনলে একটি ফ্রি এবং বিশেষ উপহারসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিতভাবে সাপ্তাহিক বিশেষ অফার চালু থাকবে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ সাঈদ চৌধুরী বলেন, “ডেইলি শপিং-এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটাকে সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করা। এক ছাদের নিচে প্রয়োজনীয় সব পণ্য পাওয়ার সুবিধার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের প্রধান উদ্দেশ্য।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/বাবা-মুক্তিযুদ্ধে-শহীদ-দ/
উদ্বোধনের দিন কেনাকাটা করতে আসা অনেক ক্রেতাই সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বাজারে প্রতিযোগিতামূলক মূল্যের পাশাপাশি বিভিন্ন ছাড় ও উপহার পাওয়ায় তাদের খরচ কমছে। সাধারণ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
নগরবাসীর জন্য সাশ্রয়ী ও আধুনিক কেনাকাটার নতুন ঠিকানা হিসেবে ‘ডেইলি শপিং’ সফলতা অর্জন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।




















