ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বিয়ের-দাবিতে-অবস্থান-প্/

আর্জেন্টিনা সমর্থনে আয়োজিত এই র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী অংশ নেন। অংশগ্রহণকারীদের পরনে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সি। হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্রিয় তারকা ফুটবলারদের প্ল্যাকার্ড। শোভাযাত্রাজুড়ে ভুভুজেলা বাঁশির শব্দ ও “আর্জেন্টিনা আর্জেন্টিনা”, “মেসি মেসি” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, এই আয়োজন কোটালীপাড়াকে এক মুহূর্তে ফুটবল উৎসবের নগরীতে পরিণত করে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/ডিএসসিসিতে-শুদ্ধি-অভিযান/

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মো. লালন শেখ বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি একটি আবেগ। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা কোটালীপাড়ার মানুষের মধ্যে গভীরভাবে ছড়িয়ে আছে। আজকের এই গণজমায়েত সেই ভালোবাসারই প্রকাশ। তিনি আরও বলেন, প্রিয় দল আর্জেন্টিনা সবসময়ই সুন্দর ফুটবল উপহার দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করে আসছে।

নিউজটি শেয়ার করুন

কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময় : ০২:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬