ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীটির সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে এসএসএফের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/বিশ্ব-মানবিক-সংকট-মোকাবি/

প্রধানমন্ত্রী বলেন, এসএসএফ প্রতিষ্ঠার সময়ের নিরাপত্তা পরিস্থিতি এবং বর্তমান সময়ের বাস্তবতা এক নয়। আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিস্তারে নিরাপত্তা চ্যালেঞ্জও এখন বহুমাত্রিক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এসএসএফের সঙ্গে নিজের দীর্ঘদিনের পরিচয়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তরুণ বয়স থেকেই তিনি বাহিনীটির কার্যক্রমের সঙ্গে পরিচিত। বর্তমানে সরকারপ্রধান হিসেবে প্রতিদিন তাদের কাজ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/প্রধানমন্ত্রীর-ধমকের-পর/

অনুষ্ঠানে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আয়োজনের সময় এসএসএফের ভূমিকার প্রশংসা করেন এবং বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তাই নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এমন ব্যবস্থা রাখতে হবে যাতে নিরাপত্তার ঘেরাটোপ সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে সরিয়ে না দেয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/পশ্চিমবঙ্গে-ভোটের-পর-৩৬-প/

এসএসএফের সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রেখে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ৪০ বছরের পথচলায় এসএসএফ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা

আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬