পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১২:০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার সবসময় জোরালো অবস্থান নিয়েছে এবং বিষয়টি বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/মহররম-মাসের-চাঁদ-দেখা-গেছ/
মন্ত্রী জানান, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, পতাকা বৈঠক, এবং আধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ জোরদার করা হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/দেশে-ডেঙ্গুতে-আরও-১-মৃত্য/
তিনি আরও জানান, গত সময়কালে বিএসএফের পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে অধিকাংশকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ফেরত ও পুশ-ব্যাক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ চলাচল নিয়ন্ত্রণ এবং বিজিবির ২৪ ঘণ্টা নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।






















