আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:২৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ভারতের আসামরাজ্যের রঙিয়ার সন্নিকটে খন্দিকরের তারাবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের প্রাণহানি ঘটেছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসীর সূত্রে প্রকাশ, একটি বাইক ও মালবাহী ডিআই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ২ যুবক ও ১ কিশোরের মৃত্যু হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/হিমাচল-প্রদেশে-গভীর-খাদে/
মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে। নিহতদের মধ্যে রয়েছেন ২ সহোদর ভাই মাজরুল হোসেন ও জুবেইদ হোসেন। এছাড়া তাদের আত্মীয় সুলতান আলিও এই দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/19/মহিলাকে-ধর্ষণে-ধৃত-পুণের/
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। একই পরিবারের ৩ সদস্যের আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
























