পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত!
- আপডেট সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
রবিবার (২১ জুন) ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়ায় বাজ পড়ে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু। মৃতের নাম বাপ্পা মুখোপাধ্যায় (৪০)। তিনি সিমলাগড়- তালবোনা এলাকার বাসিন্দা।
খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা বাপ্পাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/মুম্বইয়ের-ডিভাইডারে-ধাক/
স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন সকালে বাপ্পা গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। ফেরার সময়ে আচমকা বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। যার জেরে তাঁর উপরেই বাজ পড়ে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বাপ্পা। পরে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, বাজ পড়ে মৃত্যু হয়েছে গরুটির ও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাপ্পার বাড়ির লোকজন এবং স্থানীয়রা। তাঁরা খবর দেন পান্ডুয়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বজ্রপাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/তামিলনাড়ুর-কারখানায়-গ্/
তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও। বাপ্পা দীর্ঘদিন ধরে পান্ডুয়া থানায় সিভিক ভলান্টিয়ার ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া পান্ডুয়া থানায়। সহকর্মীরা জানিয়েছেন, মিশুকে স্বভাবের জন্য বাপ্পা সকলের কাছে প্রিয় ছিলেন।























