সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দে থানাধীন যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকালে কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় ঢাকাগামী লেনের পাশে স্থানীয়রা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/তিস্তার-ভয়াবহ-ভাঙনে-হুম/
পরে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বঙ্গবন্ধু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তাহের জানান, মহাসড়কের পাশে মাথা থেঁতলানো অবস্থায় মরদেহটি পড়ে ছিল। এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/শিল্প-বর্জ্যের-বিষাক্ত-দ/
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।





















