
মাসুদ রানা
ঢাকার ধামরাইয়ের কালামপুরে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। শুক্রবার কালামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সাবেক আশুলিয়া থানা যুবদলের সভাপতি রকিব দেওয়ান রকিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। ফাইনাল খেলাকে ঘিরে কালামপুরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

