রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬  মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: ছারছীনার পীর ছাহেব বাকৃবির উদীচী ঘাটে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ডিলার আটক ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সন্তানের সাফল্যে গর্বিত পুলিশ পরিবার, চুয়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী শিক্ষকদের শ্রদ্ধা জানাতে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
শিক্ষকদের শ্রদ্ধা জানাতে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন
/ ২০ বার
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদল। আগামী ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির ৬৬তম মঞ্চায়ন হবে।

‘বিশ্বের বিস্ময়’ হেলেন কেলারের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও দর্শন অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকটিতে একক অভিনয় করছেন জুয়েনা শবনম।

বিশেষ এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধকতা জয় করে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। এতে উঠে এসেছে তার শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শিক্ষা ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে প্রতিকূলতাকে জয় করার গল্প।

পাশাপাশি হেলেন কেলারের মানবতাবাদ, নারীজাগরণ এবং যুদ্ধ ও সহিংসতার বিরোধিতার বিভিন্ন দিকও নাটকটিতে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রভাবও নাটকের বিভিন্ন অংশে প্রতিফলিত হয়েছে।

নাট্যসংগঠন স্বপ্নদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব শিক্ষক দিবসের এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হেলেন কেলারের জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ