বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ শুরু রোববার
- আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা যাচাই এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে শুরু হচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’। বাংলাদেশ বিমান বাহিনী-এর এই গুরুত্বপূর্ণ মহড়া আগামীকাল রোববার থেকে শুরু হয়ে চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটে একযোগে এই মহড়া পরিচালিত হবে। মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের সক্ষমতা মূল্যায়ন এবং আধুনিক যুদ্ধকৌশলের উন্নয়ন। পাঁচ দিনব্যাপী এই মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/ব্যক্তিগত-কারণ-দেখিয়ে-স/
মহড়া চলাকালীন বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন জটিল কৌশল বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করবেন, যা ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এতে অংশ নিচ্ছে বিমানবাহিনীর সকল যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট এবং সারফেস-টু-এয়ার মিসাইল ইউনিট।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/সন্ধ্যা-৬টার-বদলে-রাত-৮টা/
এছাড়া আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আনম্যানড এরিয়াল সিস্টেম বা ড্রোন ব্যবহারের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মহড়ার মাধ্যমে শুধু সক্ষমতা যাচাই নয়, বরং বিমানবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতিও নতুন উচ্চতায় পৌঁছাবে।


























