মাদকবিরোধী অবস্থানের জেরে মহিপুরে হাওলাদার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার – প্রতিবাদ ও নিন্দা
- আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর মহিপুর এলাকায় মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়াকে কেন্দ্র করে একটি স্বার্থন্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুরের সর্বজন পরিচিত সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান হাওলাদারের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছে। তার বড় ছেলে সোহাগ হাওলাদার বর্তমানে মহিপুরের বৃহৎ প্রতিষ্ঠান এসআরওএসবি সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজো ছেলে সজিব হাওলাদার মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ছোট ছেলে রাজিব হাওলাদার থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় রয়েছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/কুলাউড়ায়-স্কুল-ফিডিং-ক/
স্থানীয়দের দাবি, হাওলাদার পরিবারের সদস্যরা কখনোই তাদের প্রভাব খাটিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করেননি। বরং তাদের সক্রিয় ভূমিকার কারণে এলাকায় অপকর্ম ও মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে রয়েছে বলে অনেকে মনে করেন। এদিকে অভিযোগ উঠেছে, “খবর মহিপুর থানা” নামে একটি অনিবন্ধিত ও অনুমতিহীন অনলাইন পোর্টাল সম্প্রতি কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদে সজিব হাওলাদারকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে, যা তার সম্মানহানি এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/দিনাজপুর-জেলা-আইনজীবী-সম/
জানা গেছে, সজিব হাওলাদার সম্প্রতি মহিপুর এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালনের উদ্যোগ নেন। তার এই উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া সংবাদ প্রকাশ করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ভুয়া পোর্টাল ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।




















