ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

অরুণাচল প্রদেশে পাহাড় থেকে পাথর ধসে ইঞ্জিনিয়ারের মৃত্যু 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (২৫ এপ্রিল ) ভারতের উত্তর – পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রাণ হারিয়েছেন এক জুনিয়র ইঞ্জিনিয়ার। কেয়ি পান্যোর জেলার পোটিন এলাকায় ভূমিধসের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে।

জানা যায়, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় আচমকাই পাহাড়ি ঢাল থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। সেই সময় ফর্চুনার গাড়িতে করে যাচ্ছিলেন ওই ইঞ্জিনিয়ার। পাথরটি সরাসরি গাড়ির উপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম ডেকেন সোরাং। তিনি ক্রা দাড়ি জেলার পিপ সোরাং এলাকায় গ্রামীণ কর্ম দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনের প্রাথমিক অনুমান, টানা ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/শিলিগুড়িতে-গরু-চোর-সন্দ/

ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে খারাপ আবহাওয়ার সময় বিশেষ করে ভূমিধস প্রবণ এলাকায় যাতায়াতে সর্তক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

অরুণাচল প্রদেশে পাহাড় থেকে পাথর ধসে ইঞ্জিনিয়ারের মৃত্যু 

আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬