ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭

জিআই দাবি থেকে সরে এলেন ইলন মাস্ক, আদালতে চাপের মুখে টেসলা প্রধান

প্রযুক্তি ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওপেনএআই সংক্রান্ত একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে টেসলা প্রধান ইলন মাস্ক নতুন বিতর্কের মুখে পড়েছেন। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে তিনি স্বীকার করেন, টেসলা বর্তমানে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে না। এজিআই এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষের মতো সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম।

তবে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্ক দাবি করেছিলেন, টেসলা এজিআই তৈরি করবে। আদালতে দেওয়া বক্তব্য সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ওপেনএআই শুরুতে মানবকল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হলেও পরে এটি মুনাফাভিত্তিক কাঠামোয় চলে যায়। মাস্ক দাবি করেন, তিনি প্রতিষ্ঠার সময়ই ওপেনএআইয়ের উদ্দেশ্যের সঙ্গে যুক্ত ছিলেন, তবে পরে প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/সাবমেরিন-ক্যাবল-রক্ষণাবে/

জেরা চলাকালে ওপেনএআইয়ের আইনজীবীরা দেখানোর চেষ্টা করেন, মাস্ক নিজেও একসময় প্রতিষ্ঠানটিকে মুনাফাভিত্তিক করার পক্ষে ছিলেন। এমনকি ২০১৭ সালে তিনি এমন একটি পরিকল্পনাও করেন যেখানে তার বড় ধরনের মালিকানা থাকত।আদালতে আরও উঠে আসে বিনিয়োগের বিষয়। মাস্ক আগে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বললেও বাস্তবে তা ছিল প্রায় ৩৮ মিলিয়ন ডলার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/02/শিশুদের-অ্যাপ-ব্যবহারে-ক/

নিরাপত্তা ইস্যুতে মাস্ক বলেন, করপোরেট কাঠামোতে গেলে এআই ঝুঁকি বাড়তে পারে। তবে তিনি স্বীকার করেন, এই ঝুঁকি সব বড় এআই কোম্পানির ক্ষেত্রেই রয়েছে।বিচারক জানিয়েছেন, মামলার শুনানি আরও চলবে এবং মাস্ককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। সব মিলিয়ে ওপেনএআই বনাম ইলন মাস্কের এই মামলা এখন প্রযুক্তি দুনিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিআই দাবি থেকে সরে এলেন ইলন মাস্ক, আদালতে চাপের মুখে টেসলা প্রধান

আপডেট সময় : ০২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬