ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার এবং বিপুল পরিমাণ অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা আইবাধ এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/বিষদ-বিবরণে-উঠে-এলো-প্রশ্/

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে র‌্যাব। অন্যদিকে, একই রাতে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি আভিযানিক দল বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অ্যালকোহলসহ আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/ক্ষুদ্র-কৃষকের-পাশে-সরকা/

আটক আমিনুল ইসলাম বাগমারা উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, রাত ১১টার দিকে তাকে আটক করা হয় এবং তার দখল থেকে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জসহ আশপাশের এলাকায় অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের কাছে রেখেছিলেন বলেও জানান তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে অস্ত্র, গুলি ও এলকোহোল উদ্ধার

আপডেট সময় : ১০:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬