শিশুদের স্ক্রিন টাইম কমাতে বাজারে ব্যতিক্রমী টিন ক্যান ফোন
- আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং শারীরিক অস্বস্তিসহ নানা জটিলতা দেখা দিচ্ছে। এই সমস্যা মোকাবিলায় প্রযুক্তি দুনিয়ায় এসেছে এক ব্যতিক্রমী যোগাযোগযন্ত্র—নাম টিন ক্যান ফোন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/জিআই-দাবি-থেকে-সরে-এলেন-ইল/
ছোটবেলার টিন ক্যান ও সুতা দিয়ে বানানো ল্যান্ডফোনের স্মৃতিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে এই ডিভাইসটি। দেখতে এটি একটি স্টাইলিশ রেট্রো ল্যান্ডলাইন ফোন, যা দেয়ালে সংযুক্ত করতে হয় এবং ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিভাইসটি শিশুদের স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে সহায়তা করতে পারে। এতে স্পিকার ফোন, স্পিড ডায়ালসহ সীমিত কিছু ফিচার থাকলেও সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারের সুযোগ নেই।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/স্ক্রিপ্ট-ও-অভিনয়-হতে-হব/
যুক্তরাষ্ট্রের এক অভিভাবকের মতে, তার সন্তানরা এখন আর স্মার্টফোন বা ট্যাবলেটে সময় নষ্ট না করে এই ফোন ব্যবহার করছে, যা তাদের স্ক্রিন টাইম অনেক কমিয়েছে। ডিভাইসটির দাম প্রায় ১০০ মার্কিন ডলার। জরুরি কল করা যাবে বিনামূল্যে, তবে সাধারণ অপরিচিত কলের জন্য মাসিক ১০ ডলার ফি দিতে হয়। বিশেষজ্ঞদের ধারণা, স্ক্রিন আসক্তি কমাতে এই ধরনের সীমিত প্রযুক্তির ডিভাইস ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


























