ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ‘সোচ্চার’-এর সৌজন্য সাক্ষাৎ

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও এডভোকেসি সংগঠন Socchar Torture Watchdog Bangladesh-এর সহযোগী সংগঠন Socchar Students’ Network (SSN), JKKNIU Chapter-এর কার্যনির্বাহী কমিটি।

সোমবার (১৮ মে ) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের গঠনতন্ত্র প্রদান করা হয়। এসময় ক্যাম্পাসে মানবাধিকার সচেতনতা, শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, নির্যাতনবিরোধী কার্যক্রম ও মানবিক শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য শিক্ষার্থীদের ইতিবাচক ও মানবিক উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/কালীগঞ্জে-৩-দিনব্যাপী-ভূ/

সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্তমানে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে Socchar Torture Watchdog Bangladesh-এর কার্যনির্বাহী কমিটি কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি তাদের প্রতিনিধি ও শিক্ষার্থী নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক র‍্যাগিং, গণরুম-গেস্টরুম সংস্কৃতি, মানসিক নিপীড়ন ও হ্যারাসমেন্টের শিকার ট্রমাটাইজড শিক্ষার্থীদের বয়ান সংগ্রহ করে অভিযুক্তদের বিরুদ্ধে ডকুমেন্টেশন কার্যক্রম পরিচালনা করছে। সংগৃহীত তথ্য সংগঠনের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগীদের আইনগত সহায়তাও প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/প্রথম-বেতনের-টাকা-মাদ্রা/

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সচেতনতা, গবেষণা ও ডকুমেন্টেশনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে সোচ্চার কার্যকর ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন চ্যাপ্টারের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের ইকরাম হোসেন, সহ-সভাপতি দর্শন বিভাগের তাজিম হোসেন, সাধারণ সম্পাদক সিএসই বিভাগের মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরিসংখ্যান বিভাগের রায়হান রহমত উল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের দেবদূত কর তীর্থসহ অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ‘সোচ্চার’-এর সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬