আসামের তামুলপুরে বন্যহাতির আক্রমণে ১ যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১২:২৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ভারতের আসামরাজ্যের ফের বন্যহাতির আক্রমণে প্রাণ গেল আরও ১ জন যুবকের। মৃতব্যক্তির নাম রিজয় দে (২৭)। তামুলপুর জেলার কাউলির পূর্ব চন্দ্রনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/মহারাষ্ট্রে-বাঘের-হামলায/
জানা গেছে, শুক্রবার (২২ মে) গভীর রাতে একটি বন্য হাতির মুখোমুখি হন রিজয় দে। সেই সময় হাতিটি আচমকা আক্রমণ চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত যুবক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে বন্য হাতির তান্ডবে এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে। হাতিটি বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি চালায়। আতংকিত গ্রামবাসীরা রাতভর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটাছুটি করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ত্রিপুরার-কমলপুরে-বজ্রাঘ/
সাম্প্রতিক সময়ে ভুটান সীমান্ত সংলগ্ন তামুলপুর অঞ্চলে বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

























