গোয়ালন্দে কাঠফাঁটা রোদে মেয়রপ্রার্থী জাহাঙ্গীরের শরবত বিতরণ!
- আপডেট সময় : ০৪:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
টানা কয়েক দিনের প্রচন্ড খরা, কাঠফাঁটা রোদ ও তিক্ত গরমে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সেই খেঁটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে লেবুর শরবত বিতরণ করেছে গোয়ালন্দ পৌরসভার মেয়রপ্রার্থী ওমান প্রবাসী মোঃ জাহাঙ্গীর খান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/গৃহবধূর-গলায়-ফাঁস-দিয়/
আজ দুপুরে গোয়ালন্দ পৌরসভা ও বাসস্ট্যান্ড এলাকায় এশরবত বিতরণ করেন তিনি। এসময় স্থানীয় ব্যক্তিবর্গ পথচারী,অটো চালক, মাহেন্দ্র চালকেরা শরবত খেয়ে তৃষ্ণা মেটান ও মেয়রপ্রার্থী জাহাঙ্গীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/মানুষের-প্রত্যাশা-অনুযায/
এবিষয়ে মেয়রপ্রার্থী জাহাঙ্গীর খান জানান, দীর্ঘদিন ধরে পৌরবাসীর সেবা করার ইচ্ছে রয়েছে মনেপ্রাণে। তাই প্রচন্ড রোদে লেবুর শরবত বিতরণ করছি। এসময় জাহাঙ্গীর খান আসন্ন পৌর নির্বাচনে পৌরবাসীর কাছে দোষা প্রার্থনা করেন।




















