ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১

চুয়াডাঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার চুনুরি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/আতঙ্ক-দোয়া-আর-অনিশ্চয়ত/

সোমবার (৮ জুন) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনুরি পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আসাদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক ব্যক্তির নিজ দখলীয় এক কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তার দেহে পরিহিত লুঙ্গির ডান পাশের কোচর থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘরের ভেতরে থাকা একটি সাদা পলিথিন প্যাকেট থেকে আরও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/অসহায়-শহিদুলের-পাশে-আলম/

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত ২১০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ২১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা। এছাড়া অভিযানের সময় একটি ব্যাগের ভেতর থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ২৩ হাজার ১৮০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রেফতারকৃত আসাদুল ইসলাম মিন্টু চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার চুনুরি পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/মতিঝিলে-গুলি-করে-১৭-লাখ-টা/

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত অর্থের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬