ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে অভি ফুড প্রোডাক্টসকে জরিমানা

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:১৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগে “অভি ফুড প্রোডাক্টস” নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

বুধবার (১০ জুন ২০২৬) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/10/আলমডাঙ্গায়-শ্রমিক-কল্য-2/

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইল কালার ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক অভিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/11/সুনামগঞ্জ-জেলা-প্রশাসকের/

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। খাদ্যে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল অংশ নেয়। সচেতন মহল মনে করছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

বিশেষ করে শিশু ও সাধারণ মানুষের জন্য উৎপাদিত খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধে নিয়মিত নজরদারি সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের দায়ে অভি ফুড প্রোডাক্টসকে জরিমানা

আপডেট সময় : ১২:১৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬