ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এলো বড় সুখবর। দেশে বর্তমানে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির অর্থাৎ ১ থেকে ৯ম গ্রেডে খালি রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। দ্বিতীয় শ্রেণির ১০ থেকে ১২তম গ্রেডে শূন্য রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ। তৃতীয় শ্রেণির ১৩ থেকে ১৬তম গ্রেডে খালি রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ এবং চতুর্থ শ্রেণির ১৭ থেকে ২০তম গ্রেডে শূন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।

এছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ খালি রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/আনোয়ার-ইব্রাহিমের-সঙ্গে/

বৃহৎ এই শূন্য পদ পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন মেয়াদি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এক বছরের মধ্যে আরও ৪ হাজার ৪৫৯টি এবং পরবর্তী পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ পরিস্থিতির সর্বশেষ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/মালয়েশিয়ার-শ্রমবাজার-দ/

সরকারের এই উদ্যোগ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, ঘোষিত পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয়।

নিউজটি শেয়ার করুন

শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬