ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা ধেমাজিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাহন, এসবিআই ব্যাংকের ২ কর্মী নিহত  সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ সাইফুল্লাহ হত্যাকাণ্ডে বিক্ষোভ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগে মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সেবার ব্রতে চাকরি’—এই প্রত্যয়কে সামনে রেখে স্মার্ট, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত Physical Endurance Test (PET)-এর দ্বিতীয় দিনের পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১০০ মিটার দৌড়, পুরুষদের ১০ ফুট ও নারীদের ৬ ফুট লং জাম্প, পুরুষদের ৩.৫ ফুট এবং নারীদের ২.৫ ফুট হাই জাম্পের বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/ব্রেন-স্ট্রোকে-আক্রান্ত/

নিয়োগ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এছাড়াও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এএইচএম ইয়াদুল ইসলাম, এআইজি (ইকুইপমেন্ট), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর মোহাম্মদ আতিকুল হক; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝিনাইদহ শেখ বিল্লাল হোসেন; সদর হাসপাতাল, চুয়াডাঙ্গার মেডিকেল অফিসার ডা. মো. মোরশেদ আলী এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও আরআই মো. আব্দুস সামাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/চুয়াডাঙ্গার-জীবননগরে-দু/

পরীক্ষা চলাকালে কঠোর শৃঙ্খলা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা, আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতায় পুরো আয়োজন সম্পন্ন হয় সুশৃঙ্খল পরিবেশে। বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ পদ্ধতিতে মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বচ্ছ ও আধুনিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আরও দক্ষ ও পেশাদার পুলিশ সদস্য নিয়োগ সম্ভব হবে। নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের PET পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য আগামীকাল (২৩ জুন ২০২৬) চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষার আয়োজন করা হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/দক্ষ-ইউনিয়ন-পরিষদ-গঠনে-চ/

এসব ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলেই প্রার্থীরা পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনসেবামুখী বাহিনী গঠনের যে অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে, চুয়াডাঙ্গার এই নিয়োগ কার্যক্রম তারই একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগে মাঠ পর্যায়ের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬