ভারতের ছত্তিশগড়ে মর্মান্তিক রোপওয়ে বিপর্যয়, উৎসবের আবহে মৃত – ১
- আপডেট সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
উৎসবের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। ভারতের ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় খল্লারি মাতা মন্দিরে রোপওয়ের তার ছিঁড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/ঈদের-দিনে-রক্তাক্ত-ছত্রপ/
এই মর্মান্তিক ঘটনায় ১ জন মহিলার মৃত্যু হয়েছে এবং একাধিক পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন। মহাসমুন্দ জেলার এই বিখ্যাত মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। নবরাত্রির বিশেষ প্রার্থনা উপলক্ষে রবিবার (২২ মার্চ ) সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। পাহাড়ি চড়াই বেয়ে ওঠার জন্য অনেক পুণ্যার্থীই রোপওয়ে ব্যবহার করছিলেন। রোপওয়ের তার ছিঁড়ে পড়ার সাথে সাথেই মন্দির চত্বরে হুড়োহুড়ি ও আতংকের সৃষ্টি হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/আলমডাঙ্গায়-এসএসসি-৮৯-ব/
পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজে নেমে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরসুমে এই ধরনের নিরাপত্তা গাফিলতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

























