ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত মাহবুব হাসান বাবর

মিরান গাজী, মুকসুদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত মাহবুব হাসান বাবর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবির উদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আরিফুল ইসলাম রাজু, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ইনামুল হক এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ফিরোজ মাহমুদ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/দিনাজপুর-পার্বতীপুরে-ট্য/

সভায় সর্বসম্মতিক্রমে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহবুব হাসান বাবর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া গণিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন খানকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/অস্বাস্থ্যকর-পরিবেশে-খাব/

মাহবুব হাসান বাবর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। এছাড়াও মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত মাহবুব হাসান বাবর

আপডেট সময় : ১০:২২:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬