ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

৩২ বছর বয়সে না ফেরার দেশে এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

৩২ বছর বয়সে না ফেরার দেশে এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/গণভোট-দাবিতে-বায়তুল-মোক/

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আন্দোলন ও ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনেও অংশ নেন বলে জানা যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/স্ত্রীকে-পাগল-সাজানোর/

পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এনসিপি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতারা শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পাশাপাশি বগুড়া জেলা এনসিপি কার্যালয়ে বাদ এশা দোয়ার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৩২ বছর বয়সে না ফেরার দেশে এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

আপডেট সময় : ০৩:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬