ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

গুলিবিদ্ধ বিএনপি কর্মী নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার বাঘোপাড়া এলাকায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মোহাম্মদ নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান

শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন-এর পরিকল্পনায় এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদির-এর তত্ত্বাবধানে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/না-ফেরার-দেশে-বীর-মুক্তিয-2/

জানা গেছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর বগুড়ার বাঘোপাড়া এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন নয়ন হোসেন। ঘটনার পর থেকে তিনি চোখের জটিল সমস্যাসহ নানা শারীরিক কষ্টে ভুগছিলেন। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়নের দুরবস্থার খবর জানার পর তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/চাঁদাবাজি-বন্ধ-হলেই-মানু/

চিকিৎসা শুরুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন-সহ দলীয় নেতাকর্মীরা। দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে নয়ন হোসেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

গুলিবিদ্ধ বিএনপি কর্মী নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০১:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬