ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা গেলে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক সদস্য বা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি কিংবা সিন্ডিকেট কোনোভাবেই টিকে থাকতে পারে না। তার ভাষায়, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তা জনগণ ভালোভাবেই জানে। কিন্তু দুঃখজনকভাবে চাঁদাবাজি কমার পরিবর্তে দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি নিজেদের কর্মীদের চাঁদাবাজি, দুর্নীতি ও সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তাহলে সেই দলের রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/গণতন্ত্রের-হত্যাকারীদের/

বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার বিভিন্ন পণ্যের ওপর কর কমালেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না। কারণ বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে গেছে সিন্ডিকেটের হাতে। ফলে সাধারণ ব্যবসায়ীরাও স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।

গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও পেশিশক্তির আধিপত্যের বিরুদ্ধে গণমাধ্যমকে নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভুলত্রুটি ও অসঙ্গতিগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/মদের-বারে-এনসিপির-সাংগ/

আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন। সেখানে ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সবাই সমান বিচার ও অধিকার ভোগ করবে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

আপডেট সময় : ০২:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬