ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মোশারফ হোসেন মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক মোশারফ হোসেন মিয়া আর নেই। শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোশারফ হোসেন মিয়ার জানাজা রোববার আসরের নামাজের পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্য ও লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিপন পাটোয়ারী।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/চাঁদাবাজি-বন্ধ-হলেই-মানু/

রাজনৈতিক জীবনে মোশারফ হোসেন মিয়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে হাতিয়া-রামগতি অঞ্চলের জোনাল কমান্ডারের দায়িত্বও পালন করেন তিনি। পরবর্তীতে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/সড়ক-বিভাগের-জায়গা-ফের-দ/

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। শোকবার্তায় তিনি বলেন, মোশারফ হোসেন মিয়ার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, বীর মুক্তিযোদ্ধা ও অভিভাবকতুল্য নেতাকে হারালো। মুক্তিযুদ্ধ এবং রামগতি-কমলনগর অঞ্চলের মানুষের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মোশারফ হোসেন মিয়া

আপডেট সময় : ০১:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬