ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হবে না: রুহুল কবীর রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশের স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাইলেও কোনো চক্রান্তই সফল হবে না। রোববার রাজধানীর শেরেবাংলানগর-এর জিয়া উদ্যান-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/নানক-তাপসসহ-২৮-জনের-বিরুদ/

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আয়োজনে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। মন্ত্রীদের উদ্দেশে রিজভী সতর্ক করে বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সরকারকে প্রস্তুত থাকতে হবে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/প্রতিশ্রুতি-দিয়ে-জনগণের/

হাম পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আগাম প্রস্তুতি নিলে এমন পরিস্থিতি এড়ানো যেত। ভবিষ্যতে যেন আর কোনো মৃত্যু না ঘটে, সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে।জ্বালানিসংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বৈশ্বিক সমস্যা হলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে তিনি রুফটপ সোলার প্যানেলের কর কমানোর আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ নিজস্বভাবে বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হবে না: রুহুল কবীর রিজভী

আপডেট সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬