ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

অসুস্থ সারজিস আলমকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অসুস্থ সহযোদ্ধা সারজিস আলম-কে দেখতে হাসপাতালে গিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদের কার্যক্রম শেষে তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ যান। সেখানে চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নাহিদ ইসলাম লেখেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো, কমরেড। আমাদের প্রার্থনা সব সময় তোমার সঙ্গে আছে।” জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠনে এই দুই নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রাজনৈতিক অঙ্গনে পরিচিত। সহযোদ্ধার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হয়।

জানা গেছে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মূত্রনালিতে পাথরজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এ বিষয়ে এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, দুপুরের দিকে তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় অস্ত্রোপচার করা হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অসুস্থ সারজিস আলমকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬