ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আমাকে নিয়ে কচলায় সবাই: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিতর্কের সূত্রপাত ঘটে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান-এর মধ্যে বক্তব্য বিনিময়কে কেন্দ্র করে।

মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে আন্দালিভ রহমান পার্থ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনাম তুলে ধরে বিরোধী দলের সমালোচনা করেন। এ সময় তিনি ‘জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার ঘোষণা’সহ কয়েকটি শিরোনাম পড়ে শোনান, যা বিরোধী দলের নেতার বক্তব্য হিসেবে প্রকাশিত হয়েছিল।এ নিয়ে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানালে সংসদে হইচই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার হস্তক্ষেপ করেন।

উত্তেজনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরস ভঙ্গিতে বলেন, “সবাই আমাকে খুব ভালোবাসে তো! তাই আমাকে নিয়ে কচলায় সবাই।” তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনো জিয়া পরিবার বা অন্য কোনো রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেননি। জবাবে আন্দালিভ রহমান পার্থ ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি নির্দিষ্ট করে বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ করেননি; বরং বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত বক্তব্য তুলে ধরেছেন। বিষয়টি ভুল বোঝাবুঝি বলেও তিনি উল্লেখ করেন।

পরে শফিকুর রহমান সংসদে বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে নির্ভুল ও সুনির্দিষ্ট রেফারেন্স দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নিয়ে আন্দালিভ রহমান পার্থ আওয়ামী লীগ সরকারের আমলের বিদ্যুৎ খাতের দুর্নীতির সমালোচনা করেন এবং কুইক রেন্টাল প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিচার বিভাগ ও প্রশাসনে দলীয় প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বিএনপির কিছু সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, একজন ঋণখেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।

নিউজটি শেয়ার করুন

আমাকে নিয়ে কচলায় সবাই: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

আপডেট সময় : ০১:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬