ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা

প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারার অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনায় দুই সড়কের কাজের উদ্বোধন

আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এবং তারেক রহমান সরকারের অগ্রযাত্রার অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্প স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/আলমডাঙ্গা-উপজেলা-জামায়-2/

শনিবার (২ মে) সকালে দর্শনা-আকন্দবাড়িয়া সড়ক এবং রাঙ্গিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। তারই অংশ হিসেবে দীর্ঘদিনের অবহেলিত এই দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, সড়ক দুটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগে ছিলেন, যা খুব শিগগিরই দূর হবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষি প্রধান জেলা হওয়ায় সড়ক, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত ও সহজে বাজারজাত করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/নতুন-কুঁড়ি-স্পোর্টস-২০২/

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, একটি সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। উভয় সড়কের পিচ ঢালাই কাজের জন্য প্রাথমিকভাবে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মতিয়ার রহমান, আক্কাছ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।এলাকাবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনার ধারাবাহিকতায় দ্রুত কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারার অংশ হিসেবে চুয়াডাঙ্গার দর্শনায় দুই সড়কের কাজের উদ্বোধন

আপডেট সময় : ১২:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬