ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

গণনার মাঝেই উৎসবের আমেজ বিজেপি কার্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রাথমিক গণনার প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি প্রায় ১৭০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/দিল্লির-চারতলা-বাড়িতে-ব/

গণনার বিভিন্ন ধাপে চিত্র পাল্টে যাচ্ছে। তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে তা কমে দাঁড়ায় ১০৩-এ। এছাড়া কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) (সিপিএম) দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। এদিকে, গণনার এই প্রবণতার মধ্যেই বিজেপি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কর্মী-সমর্থকরা মিষ্টির পাশাপাশি ঝালমুড়ি খেয়ে আনন্দ উদযাপন করছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/জাতীয়-পতাকা-সমুদ্রের-নি/

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, যা ব্যাপকভাবে ভাইরাল হয়। সেই স্মৃতিকে ঘিরেই সোমবার দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ করা হচ্ছে। তবে এই ফলাফল এখনো প্রাথমিক প্রবণতা; চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গণনার মাঝেই উৎসবের আমেজ বিজেপি কার্যালয়ে

আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬