ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত, ট্রাকে আগুন

দীল আফরোজা, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে।নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/আলমডাঙ্গা-পৌরসভায়-কুকুর/

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাঘমারা এলাকায়। এ সময় এলাকাবাসীর এটি জানতে পেরে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ওই তিন চোর নিহত হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা চোরদের নিয়ে আসা ওই ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে গণপিটুনিতে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/চুয়াডাঙ্গায়-কৃতি-শিক্ষ/

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ওই তিনজনই মারা গেছে। আরো কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত, ট্রাকে আগুন

আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬