ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
- আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
দাউদকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এ অন্তত ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত রাতে আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর এ যানজট তৈরি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর গাড়ি দুটি রাস্তার ওপর আড়াআড়িভাবে আটকে পড়লে পেছনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে গজারিয়া এলাকায় আরেকটি ট্রাক দুর্ঘটনা এবং টোল আদায়ে ধীরগতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/19/সেপ্টেম্বর-অক্টোবর-থেকে/
যানজটের কারণে জিংলাতলী থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/20/ইউনূস-সরকারের-দেড়-বছরে-স/
তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। বর্তমানে যানজট নিরসনে কাজ করছে দাউদকান্দি ও গজারিয়া হাইওয়ে পুলিশ।


























